আমাদের ছোট বেলায় মকর সংক্রান্তির সময় ভোর বেলা স্নান করার রীতি ছিল, সারা রাত আগুন জ্বেলে ভোর বেলা শীতের কনকনে ঠান্ডা জলে কোনো রকমে একটা ডুব দিয়ে আবার আগুনের পাশে বসে গরম গরম পিঠে খাওয়া। সারা রাত যেন জ্বলতে পারে তার জন্য একটা মোটা গাছের গোড়ার অংশটা আগে থেকেই প্রস্তুত রাখা হতো। রাতের খাবার দাবার সেরে শুকনো লতা পাতা জ্বালিয়ে আগুন লাগানো হতো গাছের অংশ টাতে। সারা রাত সেটা ধু ধু করে জ্বলতো, বেশি জ্বলে উঠলে একটু শিখাটা কমিয়ে দেয়া হতো জল ঢেলে, কারণ সারা রাত চালাতে হবে তো! একেবারে জ্বলতে দেয়া হতোনা পুরোটা! পরদিন দিনের বেলাও বেশ বেলা অবধি ভেতরে ভেতরে জ্বলতো সেটা। বিকেল অবধি দেখা যেত গাছের রূপ তা একই আছে কিন্তু একেবারে কালো হয়ে গেছে। তখন একটা কুঠার দিয়ে আঘাত করলেই একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যেত পুরো জ্বলা কাঠটা।
এটাকে বলে তিল তিল করে জ্বালানো, পুরো ছাই হয়ে যাওয়া অবধি! আমরা বোধহয় রসিয়ে রসিয়ে কিছু করতেই বেশি ভালোবাসি! সংক্রান্তি তেও, জীবনেও।
এটাকে বলে তিল তিল করে জ্বালানো, পুরো ছাই হয়ে যাওয়া অবধি! আমরা বোধহয় রসিয়ে রসিয়ে কিছু করতেই বেশি ভালোবাসি! সংক্রান্তি তেও, জীবনেও।




