করোনা নামক মহামারী
ধনী বিদেশ থেকে বিমান করে ফিরে রোগ ছড়াচ্ছে। মধ্যবিত্ত নিশ্চিন্ত মাস মাইনে নিয়ে ঘরে চাল ডাল আটা মজুত করে জিও বাবার আরাধনা করছে। দিন আনি দিন খাই মানুষ গুলো ২০০ কিলোমিটার হেঁটে পারি দিচ্ছে, পরের বেলার অন্ন জোগানোর তাড়নায় সবজি ফুচকা নিয়ে বেরিয়ে বেদম মার খাচ্ছে আর তা মুঠোফোনে রেকর্ড করে আমরা উল্লসিত হচ্ছি । ভয় হচ্ছে, করোনা রাক্ষস এর আগে না ভেতরের রাক্ষস টাই সবকিছু শেষ করে দেয়!
No comments:
Post a Comment