আধ লেখা চিঠি
আধ লেখা চিঠি টি এখনো ফেলিনি আমি
জানিনা রেখেছি যত্নে কিসের দূরাশায়
জমানো ব্যথা লুকানো কথার নেই যে কোনো শেষ
না বলা শব্দ গুলো গেছে হারিয়ে
সবই কি সম্ভব বলা এই যান্ত্রিক ভাষায়।
আরো কিছু কথা ছিল লেখার বাকি
তুমি কি লুকিয়ে একটু দেবে আমায় ছুঁয়ে
তোমার পরশে আগুন জ্বলে উঠে
মুখোশের পেছনে আমি পোড়া কাঠ
কান্না হাসি ও সর্বনাশী সবই যায় ধুয়ে.....
এখনো রেখেছি সেই গোলাপ দুটো
লুকিয়ে শুকনো পাতায় মুড়ে
মাঝে মাঝেই খুলে দেখি
ওই তোমার দেয়া প্রথম ও শেষ গোলাপ
ঝরে গেলে ও থাকবে হৃদয় জুড়ে।
আরো কি দেয়া যেত না হলুদ গোলাপ দুটো
আশায় তো বসে ছিলাম কতোদিন
হাত বাড়ালেই নিতাম নিয়ে
এটা ও তো তোমার থেকে নিতে হয় চেয়ে
যেন হারিয়ে যাওয়া সে সোনার হরিন......
তোমার দেয়া চকলেট এর বাক্স টা আজও আছে
জানো শত জঞ্জালের মাঝে সে এক অমূল্য ধন
পুরানো হয়েও সে রঙীন
কেন যে ওটাকেই এখানো আগলে রেখেছি
কতই তো পেয়েছি চকলেট দিয়েছে কত জন.....
জানই তো চকলেট আনে মুখে হাসি
কেন করালে এত অপেক্ষা বলো
হারিয়ে যাওয়া ভালবাসার দোহাই তোমায়
দিও না যাতনা বলোনা আর কিছু
সব কিছুই যে হাল্কা এখন সবই যে জলো। .
আধ লেখা চিঠি টি এখানো ফেলিনি আমি
দূরাশা করেই লেখব আরেকটি বার
সব ব্যাথা হয়ত হবে না বলা
হারিয়ে যাবে কিছু স্মৃতির টানে
ছুঁয়ে যাওয়ার আশা তবু আমার শেষবার।

Love it... awesome... :)
ReplyDelete