অচেনা শহর
পথ অনেকটা পেরিয়েছি আমি এখানো বাকি বেশ কিছু বছর ,
ভুল পথে ভুল অঙ্ক তে বড় অচেনা লাগে এ শহর।
আগে তো বলো নি সব অঙ্ক মেলাতে হবে ,
জীবনটা যে পরীক্ষার খাতা ....
ভুল উত্তরে এখানেও শূণ্য পেতে হবে !
শিখেছি যোগ বিয়োগ গুন ভাগ,
বেড়েছে হিসেব এর বহর...
হিসেব মিলিয়েও কেন অচেনা এই শহর?
খাতায় লাল দাগ এর সাথে
কিছু সবুজ দাগও তো ছিল
তুমি কি শুধু বাক্যটাই দেখলে ?
অচেনা এর মাঝে অনেক চেনা শব্দও তো ছিল..
আচ্ছা, এতদিন কাটিয়েও কেন সামনের রাস্তাটা অস্পষ্ট?
চোখে একটু বাষ্প জমেছে শুধু ,
রাস্তা হারাব না চিনে নেব গো তোমার এই শহর।
No comments:
Post a Comment